সংবাদ · রাজনীতি
২১ জানুয়ারি শুরু হতে পারে ইউপি নির্বাচন
১২/১০/২০২৬

আগামী বছরের ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই নির্বাচনী প্রক্রিয়া ২০২৭ সালের ২৭ মে পর্যন্ত গড়াণের প্রস্তাব করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রাথমিক খসড়া ও রূপরেখা নিয়ে আলোচনা করতে সোমবার (১২ অক্টোবর) বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।কমিশনের খসড়া প্রস্তাব অনুযায়ী, প্রথম ধাপে ২০২৭ সালের ২১ জানুয়ারি দেশের ৮১৫টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হতে পারে। এরপর দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি ৭২৭টি, তৃতীয় ধাপে ২ মে ৭৯০টি, চতুর্থ ধাপে ১৩ মে ৯৫১টি এবং পঞ্চম তথা শেষ ধাপে ২৭ মে অবশিষ্ট ইউনিয়ন পরিষদগুলোতে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।সোমবারে আয়োজিত কমিশন সভা শেষে আনুষ্ঠানিকভাবে এই খসড়া চূড়ান্ত করে ভোটের নিখুঁত সময়সূচি ঘোষণা করা হতে পারে। রাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল থেকেই এই সভা শুরু হয়। সভায় চার নির্বাচন কমিশনার ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
মূল প্রতিবেদনে যান ↗