ইসলামি শরিয়াহভিত্তিক বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি করপোরেট হেড অফিসের ‘ফিন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন (এফএডি)’ বিভাগে ‘অফিশিয়াল’ পদে জনবল নিয়োগ দেবে। পদটির জন্য প্রার্থীর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) পেশাগত যোগ্যতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে বা সরাসরি ডাকযোগে আবেদন জমা দিতে পারবেন।
সংক্ষিপ্ত তথ্য
–পদের নাম: অফিশিয়াল (ফিন্যান্সিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন)
–পদসংখ্যা: নির্ধারিত নয়
–যেকোনো স্বীকৃত ও ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান, ফিন্যান্স বা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
– ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ থেকে পেশাগত যোগ্যতা হিসেবে ‘চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ)’ ডিগ্রি থাকা বাধ্যতামূলক।
অভিজ্ঞতা, অন্যান্য যোগ্যতা ও বয়সসীমা—
–অভিজ্ঞতা: ব্যাংকিং খাতে অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
–আর্থিক প্রশাসন, ব্যাংক হিসাব, আর্থিক প্রতিবেদন, করারোপ, ভ্যাট, পে–রোল, মূলধন পরিকল্পনা বা নিয়ন্ত্রক সংস্থাসমূহের রিপোর্টিং কাজে সর্বনিম্ন ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
–তফসিলি বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের ফিন্যান্স/অ্যাকাউন্টস বিভাগে কাজের অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা
–১ অক্টোবর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর।
প্রধান দায়িত্বসমূহ
করপোরেট হেড অফিসের এফএডি বিভাগের আওতায় ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক পরিকল্পনা ও বাজেট প্রণয়ন, মূল্যায়ন ও সমন্বয় করা। বাংলাদেশ ব্যাংক ও অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার কাছে প্রয়োজনীয় রিটার্ন, স্টেটমেন্ট এবং কর ও ভ্যাট–সংক্রান্ত কাগজপত্র সময়মতো দাখিল করা। বার্ষিক প্রতিবেদন চূড়ান্তকরণ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও পরিচালনা পর্ষদের জন্য এমআইএস রিপোর্ট তৈরি করা এবং বাংলাদেশ ব্যাংক ও এক্সটার্নাল অডিটরদের সঙ্গে প্রয়োজনীয় আর্থিক তথ্যের বিষয়ে যোগাযোগ ও অডিট পর্যবেক্ষণ বাস্তবায়ন নিশ্চিত করা।
বেতন ও পদবি
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে বেতন, পদবি ও অন্যান্য সুবিধাসমূহ নির্ধারিত হবে।
কর্মস্থল: ঢাকা।
আবেদনপ্রক্রিয়া (অনলাইন ও হার্ডকপি)
–আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে অথবা ডাকযোগে আগামী ৩১ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। হার্ডকপিতে আবেদনের জন্য সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবিসহ বিস্তারিত সিভি পাঠাতে হবে–
হিউম্যান রিসোর্সেস ডিভিশন, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি, করপোরেট হেড অফিস, শাহ্জালাল ইসলামী ব্যাংক টাওয়ার, লেভেল ১১, প্লট # ৪, ব্লক # সিডব্লিউএন (সি), গুলশান অ্যাভিনিউ, ঢাকা–১২১২ এই ঠিকানায়।
–বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। কারণ দর্শানো ব্যতিরেকে যেকোনো আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার ব্যাংক কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
–আগ্রহী প্রার্থীরা চাকরি বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন।
