রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটায় সিটি ব্যাংকের এজেন্ট আউটলেটের উদ্যোগে গ্রাহক সমাবেশ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সরফভাটা এজেন্ট আউটলেটে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি ব্যাংকের চট্টগ্রাম ডিভিশনের এজেন্ট ব্যাংকিং বিভাগের রিজিওনাল হেড ও ভাইস প্রেসিডেন্ট নাজমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকটির এসএমই বিভাগের ইউনিট ম্যানেজার মিজানুর রহমান এবং চট্টগ্রাম সাউথ টেরিটরির টেরিটরি ম্যানেজার ও এভিপি নাইমুল ইসলাম।
সরফভাটা এজেন্ট আউটলেটের ইনচার্জ এম এ করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন লায়ন ডা. এস এম আবুল ফজল, সরফভাটা ইউনিয়ন যুবদলের সভাপতি খাইরুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও মানবকণ্ঠের রাঙ্গুনিয়া প্রতিনিধি নেজাম উদ্দিন এবং প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক প্রলয়-এর প্রতিনিধি কামরুল ইসলাম।
সমাবেশে এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এবং গ্রাহকসেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
The post রাঙ্গুনিয়ায় সিটি ব্যাংকের গ্রাহক সমাবেশ appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
