সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমে ‘ঘুমধুমে ২০ হাজার পিস ইয়াবা নিয়ে পালানোর অভিযোগে বাপ্পী, কামরুল ও নুরুল আবছারের বিরুদ্ধে’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে উল্লিখিত অভিযোগকে আমরা মিথ্যা, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও ষড়যন্ত্রমূলক বলে দাবি করছি। এ ধরনের সংবাদ প্রকাশের ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
আমরা সাধারণ খেটে খাওয়া মানুষ। নুরুল আবছার একজন এনজিও কর্মী। বাপ্পী কৃষিকাজের পাশাপাশি হালচাষ ও হাঁস-মুরগি পালন করে জীবিকা নির্বাহ করেন। অন্যদিকে, কামরুল পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তিনি মোটামুটি হাঁটাচলা করতে পারলেও পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। এমন পরিস্থিতিতে তাঁদের বিরুদ্ধে ইয়াবা নিয়ে পালানোর অভিযোগ তাঁদের সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন করেছে বলে তাঁরা মনে করেন। তাঁদের দাবি, একটি স্বার্থান্বেষী চক্রের ষড়যন্ত্রের শিকার হয়ে তাঁরা এ ধরনের অভিযোগের মুখোমুখি হয়েছেন।
তাঁদের অভিযোগ, প্রকৃত মাদক কারবারের সঙ্গে জড়িত গডফাদাররা নিজেদের আড়াল করতে তাঁদের ফাঁসানোর চেষ্টা করছে। তবে এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানাচ্ছেন তাঁরা।
আমরা সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি অনুরোধ জানাচ্ছি, যথাযথ তথ্য-প্রমাণ যাচাই করে সংবাদ প্রকাশ করা হোক এবং প্রকাশিত সংবাদে কোনো অসত্য বা বিভ্রান্তিকর তথ্য থাকলে তা সংশোধন করে তাঁদের বক্তব্য প্রকাশ করা হোক। একই সঙ্গে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানাচ্ছি।
প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আমরা স্পষ্টভাবে বলতে চাই, কোনো নিরপরাধ মানুষ যেন ষড়যন্ত্রের শিকার হয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন না হন। সত্য উদ্ঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করাই হোক সংশ্লিষ্ট সবার দায়িত্ব।
প্রতিবাদকারী:
বাপ্পী, কামরুল ও নুরুল আবছার
ঘুমধুম, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান।
