ম্যানিলায় জাপান-যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া-ভারত শীর্ষসম্মেলন অনুষ্ঠিত হবে
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলছেন জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ভারতের নেতাদের মধ্যে একটি বৈঠক আগামী মাসে ফিলিপাইনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
রুবিও মঙ্গলবার ভারতের একটি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছেন যে, পরবর্তী কোয়াড শীর্ষ সম্মেলন নভেম্বরের মাঝামাঝি সময়ে নির্ধারিত আসিয়ান নেতৃত্ব সম্মেলনের বাইরে ম্যানিলায় অনুষ্ঠিত হবে।
এটি হবে দুই বছরের মধ্যে প্রথম কোয়াড শীর্ষসম্মেলন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর প্রথম।
গত বছর ভারতে কোয়াড শীর্ষসম্মেলন আয়োজনের ব্যবস্থা করা হয়েছিল। তবে, মস্কোর কাছ থেকে নয়াদিল্লির অপরিশোধিত তেল ক্রয় করা নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কে দেখা দেওয়া তিক্ততার কারণে তা অনুষ্ঠিত হয়নি।