হাতে মোবাইল নিয়ে ভ্লগ বানাচ্ছেন তরুণ। পরনে সাদা শার্ট। যার উপরের বোতামগুলি খোলা। ফলত, বুকের কাছের অংশ প্রায় উন্মুক্তই রয়েছে। সে ভাবেই মোবাইলের ক্যামেরার দিকে তাকিয়ে অনুসারীদের উদ্দেশে কথা বলছেন তরুণ। এমন সময় এক তরুণী কাছে এসে তাঁর বুকে কামড় বসালেন। তরুণীর এই কাণ্ড তরুণের মোটেই পছন্দ হল না। তিনি রেগে গেলেন। তার পর কী হল? সেই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, হাতে মোবাইল ক্যামেরা উঁচিয়ে ভ্লগ বানাচ্ছেন তরুণ। সেই সময় এক তরুণী ছুটে এলেন তাঁর কাছে। এসেই তরুণের উন্মুক্ত বক্ষে ভালবাসার কামড় বসালেন তরুণী। আচমকা কামড়ে ব্যথা পেলেন তরুণ। চিৎকার করে উঠলেন। তরুণীর উপর রেগে গিয়ে তাঁর মাথায় চড়ও মারলেন। কিন্তু, তরুণী সে সবে পাত্তা দিলেন না। তরুণ পুনরায় ভিডিয়ো তৈরি শুরু করলেন। তরুণী আবারও তরুণের বুকে কামড় দিলেন। এ বার আর তরুণ রাগলেন না। তরুণী যে বুঝেশুনেই তাঁর সঙ্গে দুষ্টুমি করছে, তা তিনি বুঝলেন। হাসতে হাসতে তরুণীর মাথায় মজার ছলে আবার একটি চড় মারলেন তরুণ। তরুণীও মজা করে তরুণের মাথায় মারলেন। যুগলের খুনসুটির সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
‘শাহিসআহানি১১’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভাইরালও হয়েছে সেটি। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। এক নেটাগরিক মন্তব্য করেছেন, ‘‘বৌদি ভালবাসা প্রকাশ করছেন। আপনি দেখি কিছুই বোঝেন না।’’
