বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শনে করেন পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক খায়রুল ইসলাম মন্ডল। সোমবার দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কসংলগ্ন কয়েকটি সম্ভাব্য স্থান পরিদর্শনকালে ইউএনও তানজিনা খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন প্রয়োজনীয় তথ্য ও প্রশাসনিক সহযোগিতা করেন। উপস্থিত ছিলেন- অধ্যক্ষ প্রফেসর আশিষ কুমার, উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল চৌধূরী, যুগ্মসাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মুশফিকুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রুবেল, পৌর সভাপতি হুমায়ুন কবীর, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি সহকারী অধ্যাপক সাইদুর রহমান, সহকারী অধ্যাপক আনোয়ারুল হাবিব রিটন প্রমুখ।