বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাহী কমিটি থেকে ‘রহস্যজনক’ ভাবে তিনজন পদত্যাগ করেছেন। তারা হলেন- সহ-সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং নির্বাহী কমিটির সদস্য রুম্মান বিন ওয়ালী সাব্বির ও হাবিবুর রহমান জামিল। সারওয়াত সিরাজ শুক্লা বর্তমানে বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি এবং জিমন্যাস্টিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর। আর ওয়ালি সাব্বির হলেন সাবেক ফুটবলার। এর মধ্যে গত এশিয়ান গেমসে জাপান ঘুরে এসেছেন জিমন্যাস্টিক্সের সাধারণ সম্পাদক। তারা ব্যক্তিগত ও ব্যস্ততার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।
বিজ্ঞাপন
নির্বাচিত হয়ে আসার পর বছর না যেতেই আজ মঙ্গলবার এই তিনজনের একযোগে বিওএ তে পদত্যাগপত্র জমা দেওয়ার ঘটনাটি দেশের ক্রীড়াঙ্গণে রহস্যের জন্ম দিয়েছে। অলিম্পিক এসোসিয়েশনকে অস্থিরতার মধ্যে ফেলে দেওয়ার জন্যই কী তিনজন মেয়াদ শেষ হওয়ার আগেই সরে দাঁড়ালেন, এ নিয়ে প্রশ্ন উঠছে।
নির্বাহী কমিটি থেকে তিনজনের পদত্যাগ প্রসঙ্গে বিওএ’র এক শীর্ষ কর্মকর্তা আমার দেশকে বলেন, ‘এ বিষয়টি আইওসির কাছে আমরা জানাব এবং তাদের নির্দেশনা ও গঠনতন্ত্র অনুযায়ী আমরা তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
