স্টাফ রিপোর্টার চৌগাছা যশোর ॥ পুজা পরিষদের সাথে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে যশোরের চৌগাছা উপজেলায়। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) বিকেলে চৌগাছা পারবাজারস্থ প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আসন্ন শারদীয় দুর্গা পূজা যেন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, সেই লক্ষ্য নিয়ে স্থানীয় বিএনপি ও পূজা পরিষদের নেতারা এই আলোচনার আয়োজন করেন।
উপজেলা বিএনপির সভাপতি এমএ সালামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইউনুচ আলী দফাদার, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলীবুদ্দীন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ মান্নান, উপজেলা পূজা পরিষদের আহ্বায়ক গোবিন্দ কুমার রাহা, সদস্য সচিব রনজিৎ কুমার বিশ্বাস এবং পূজা পরিষদের সভাপতি সাবেক অধ্যক্ষ বলাই চন্দ্র পাল প্রমুখ।
মতবিনিময় সভায় উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, পৌরসভার ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং উপজেলার ৫১টি পূজা মণ্ডপের নেতৃবৃন্দ সরাসরি উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আশা প্রকাশ করেন যে, আসন্ন শারদীয় দুর্গা পূজার সার্বিক উৎসব যেন অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন ও সহযোগিতা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
The post চৌগাছায় পুজা পরিষদের নেতৃবৃন্দের সাথে বিএনপির মতবিনিময় appeared first on লোকসমাজ.
