The Sangbad · রাজনীতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
২১/১০/২০২৬

বাগেরহাটের মোংলা বন্দর সম্প্রসারণ প্রকল্প ও প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন পরিদর্শনসহ দিনব্যাপী বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক সরকারি সফরসূচিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন। এরপর সকাল নয়টায় হেলিকপ্টারযোগে সুন্দরবনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সকাল ১০টার দিকে তিনি আকাশপথে হিরণ পয়েন্ট ও এর আশপাশের সুন্দরবন এলাকা পরিদর্শন করবেন।পরিদর্শন শেষে সকাল সাড়ে ১০টায় খুলনার দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে তার হেলিকপ্টার অবতরণ করার কথা রয়েছে। সেখান থেকে সড়কপথে লঞ্চঘাটে পৌঁছে জলপথে বাগেরহাটের বানৌজা মোংলার উদ্দেশে যাত্রা করবেন তিনি।দুপুরে বানৌজা মোংলা জেটিতে পৌঁছানোর পর সেখানে নির্ধারিত মধ্যাহ্নবিরতি ও সভাকক্ষেরে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল তিনটার দিকে মোংলা বন্দরের সার্বিক কার্যক্রম ও জেটি এলাকা সরেজমিন পরিদর্শন করবেন। বিকেল সোয়া তিনটায় তার প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন এলাকা ঘুরে দেখার কর্মসূচি রয়েছে।দিনব্যাপী ব্যস্ত সরকারি সফর ও কর্মসূচি শেষে বিকেল চারটায় মোংলা হেলিপ্যাড থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং বিকেল পাঁচটায় রাজধানীতে এসে পৌঁছাবেন।প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সফরকালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সফরসঙ্গী হিসেবে থাকবেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে খুলনা ও বাগেরহাট জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।/
মূল প্রতিবেদনে যান ↗