জুড়ীতে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘মরহুম আব্দুল মক্তাদির চেয়ারম্যান স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট মেগা ফাইনাল। সোমবার বিকেলে নবনির্মিত মিনি স্টেডিয়ামে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি সার্বিক ব্যবস্থাপনায় এ বর্ণাঢ্য ফাইনাল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন সংসদ সদস্য এম নাসের রহমান। এ ছাড়া ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজার সৌজন্যে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয় নগদ দুই লাখ ৫০ হাজার টাকার প্রথম পুরস্কার। অন্যদিকে সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর অর্থায়নে রানার্সআপ দলকে নগদ এক লাখ ৫০ হাজার টাকার দ্বিতীয় পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, ইউএনও ফজলে রাব্বানী চৌধুরী, ওসি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু ও গোয়ালবাড়ী ইউপির চেয়ারম্যান আব্দুল কাইয়ুম।