সংবাদ বিজ্ঞপ্তি · ১৮ অক্টোবর, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ন
কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির ২৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছে সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ। শনিবার (১৭ অক্টোবর) রাতে সংগঠনের দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর কার্যালয়ে এক অনুষ্ঠানে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
এক বিজ্ঞপ্তিতে সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ জানান, সংগঠনের সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সাধারণ সম্পাদক নুর আহমদ খান সাদেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহসভাপতি মুজিবুর রহমান, সহসভাপতি কয়েস আহমদ, কোষাধ্যক্ষ কয়ছর আলী জালাল, নির্বাহী সদস্য মনছুর আলম ও মঈন খান।
সভায় নুর আহমদ খান সাদেক কানাইঘাট উপজেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদিত কমিটির তালিকা প্রকাশ করেন। এতে মোঃ নজরুল ইসলামকে সভাপতি ও মোঃ মিজান আহমদকে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন কার্যকরী সভাপতি এবাদুর রহমান হেলাল, সহসভাপতি কাওছার আহমদ, মখলিছুর রহমান, ফয়াজ উদ্দিন ও মোঃ সিদ্দিক আহমদ, সহসাধারণ সম্পাদক আলমাছ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কয়ছর আহমদ, সহসাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, কোষাধ্যক্ষ কাওছার আহমদ জনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক কয়ছর আহমদ, দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুস সাত্তার, ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কাদির, পরিবেশবিষয়ক সম্পাদক মাসুক আহমদ, সমাজকল্যাণ সম্পাদক ইসতেহাক মালিক নাঈম এবং পরিবহনবিষয়ক সম্পাদক রুহুল আমীন। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন শিব্বির আহমদ, রুহুল আমীন, বাবুল আহমদ, বদরুল আমীন ও জবরুল ইসলাম।
গুগলে আমাদের খবর পেতে
