সেন্ট ভিনসেন্ট নার্সিং ইনস্টিটিউটের অনুষ্ঠানে প্রধান অতিথি নবাগত নার্সদের ক্যাপ ও ব্যাচ পরিয়ে বরণ করে নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিডি সেবাস্টিয়ান টুডু। এ সময় নার্সিং অধ্যক্ষ সিস্টার সুমনা এডনা রোজারিও ও ডা. ইজদানী উপস্থিত ছিলেন।
অন্যদিকে, দিনাজপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ৫৬তম ব্যাচ, বিএসসি ইন নার্সিং চতুর্থ ব্যাচ এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের ক্যাপ ও ব্যাচ পরিয়ে দেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
কলেজের নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ সেলিনা আখতার বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. শেখ সাদেক আলী, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সিরাজুল ইসলাম এবং আবাসিক চিকিৎসক ডা. নূর আলমসহ অন্যরা।
‘সেবাই ধর্ম, সেবাই কর্ম, সেবাই শান্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা নার্সিং পেশার দায়িত্ববোধ, মানবিকতা এবং রোগীদের প্রতি আন্তরিক সেবার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, চিকিৎসাসেবায় নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীদের পাশে থেকে নিষ্ঠা, দক্ষতা ও সহমর্মিতার সঙ্গে দায়িত্ব পালন করা এ পেশার অন্যতম প্রধান অঙ্গীকার।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের শিরাভরণ ও কোমরবন্ধনী প্রদান করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। নবীনবরণ অনুষ্ঠানে নবাগত নার্স ও শিক্ষার্থীরা পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধ ধারণ করে রোগীদের সেবায় নিজেদের নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
The post দিনাজপুরে নবীন নার্সদের বরণ ও ক্যাপিং অনুষ্ঠান, মানবিক সেবার আহ্বান appeared first on ভোরের চেতনা.
