সংবাদ বিজ্ঞপ্তি · ২২ অক্টোবর, ২০২৬ ৪:১৪ অপরাহ্ন
জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেট নগরী ও দক্ষিণ সুরমার কয়েকটি এলাকায় টানা পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার কথা জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দক্ষিণ সুরমার শ্রীরামপুর থেকে কদমতলী মুক্তিযোদ্ধা চত্বর, বিসিক শিল্পনগরী, গোটাটিকর, ঝালোপাড়া, বাবনা পয়েন্ট, ভার্থখলা, কদমতলী বাসস্ট্যান্ড থেকে শিববাড়ি, মোমিনখোলা ও প্রগতি সিএনজি পাম্প এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের পর গ্যাস সরবরাহ স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হবে।
বিকেল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সংশ্লিষ্ট এলাকার আবাসিক গ্রাহক, হোটেল-রেস্তোরাঁ ও অন্যান্য গ্যাসনির্ভর প্রতিষ্ঠানের কাজে সাময়িক অসুবিধা হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।
গুগলে আমাদের খবর পেতে
