গুপ্ত ও সুপ্তদের ষড়যন্ত্র জনগণ নস্যাৎ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ এমপি। তিনি বলেন, দেশের শান্তি–শৃঙ্খলা বিনষ্ট এবং জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির যেকোনো অপচেষ্টা রুখে দিতে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। মব সৃষ্টি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি অপরাধীদের আইনের আওতায় আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
তিনি গত শুক্রবার বিকেলে দেশব্যাপি মব সৃষ্টি, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিহত করার লক্ষ্যে উত্তর চান্দগাঁও ৪ নম্বর ও দক্ষিণ চান্দগাঁও ৪৫ নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি সিএন্ডবি রাস্তার মাথা থেকে শুরু হয়ে পাঠানিয়া পুরাতন চান্দগাঁও থানায় গিয়ে শেষ হয়।
চান্দগাঁও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইলিয়াস চৌধুরীর সভাপতিত্বে এবং ওসমান ও কামালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আহম্মেদুল আলম চৌধুরী রাসেল, জাফর আহমদ ও আশ্রাফুল ইসলাম। উপস্থিত ছিলেন চান্দগাঁও থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো গিয়াস উদ্দিন ভূইয়া, ৪৫নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নাছির, মোহরা ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক ও চান্দগাঁও থানা আইনশৃঙ্খলা কমিটির সাধারণ সম্পাদক মো. জানে আলম জিকু, মোহরা ওয়ার্ড বিএনপির আহ্বায়ক ইকবাল উর রহমান চৌধুরী এবং সদস্যসচিব আবু বক্কর সিদ্দিক। প্রেস বিজ্ঞপ্তি।

