নিজস্ব প্রতিবেদক:
গত ৯ অক্টোবর, শুক্রবার নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এনপিজেএ) ও আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সহ-সভাপতি এবং আইবিএন নিউজের সহযোগী সম্পাদক ও হেড অব ইন্টারন্যাশনাল ডেস্ক মীর দিনার হোসেনের মা সামসুন নাহার (৭৫) যশোরে নিজ বাসভবনে রাত আনুমানিক ৮টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দীর্ঘদিন বার্ধক্যজনিত কারণে তিনি হাঁটাচলায় সীমাবদ্ধ ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন গৃহিণী ছিলেন। তিনি চার পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এনপিজেএর সভাপতি ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক আরিফুর রহমান আরিফ, আইবিএন নিউজের সম্পাদক আয়েশা আক্তার রুবি এবং আমেরিকান প্রেস ক্লাব অব বাংলাদেশ অরিজিনের সভাপতি হাকিকুল ইসলাম খোকন ও সাধারণ সম্পাদক হেলাল মাহমুদ এক যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।
বিবৃতিতে তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং পরলোকগত সামসুন নাহারের রূহের মাগফিরাত কামনা করেছেন।
