
তিতাসে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে উপজেলা পরিষদ চত্ত্বরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন
দিবসে র্যালি ও অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মহড়া এবং পরিষদ
মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আহাম্মেদ মোফাচ্ছেরের সভাপতিত্বে এতে প্রধান
অতিথি ছিলেন কুমিল্লা-২ আসনের এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
এছাড়াও এতে আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ওসমান গণি
ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম, তিতাস থানার ওসি
মমিরুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম প্রমূখ।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ
উপস্থিত ছিলেন।
এদিকে, উক্ত দুর্যোগ প্রশমন দিবসের আলোচনা সভা শেষে একই স্থানে শারদীয়
দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপের অনুকূলে বরাদ্দকৃত চালের ছাড়পত্র এবং
সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহমঞ্জুরী বাবদ
অর্থের চেক বিতরণ করা হয়।
ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি
