কেশবপুর প্রেসক্লাবের সদস্য পদ পেলেন ৩৭ নতুন সাংবাদিক। শনিবার নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের পর নতুন সদস্যদের নিয়ে পরিচিতি সভা হয়। সভায় বিগত কমিটির সভাপতি আশরাফ-উজ-জামান খান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ নবনির্বাচিত সভাপতি জয়দেব ও সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুসের হাতে প্রেসক্লাবের দায়িত্ব হস্তান্তর করেন। প্রেসক্লাবের বিদায়ি সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত নতুন সদস্যের হাতে ফুলের স্টিক দিয়ে অভিনন্দন জানানো হয়। এ ছাড়া সাংবাদিক সিরাজুল ইসলাম, সোহেল পারভেজ ও উদয় সিংহের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।