আজ শনিবার, ঢাকা বায়ুদূষণের তালিকায় আজ ১১ নম্বরে রয়েছে। অপরদিকে, শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। সকাল ৮টা ২৬ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
বিজ্ঞাপন
সে হিসেবে ঢাকার দূষণ স্কোর ১৬০ অর্থাৎ এখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অপরদিকে, লাহোরের দূষণ স্কোর ২০৪ অর্থাৎ এখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর। শীর্ষ শহরের মধ্যে ভারতের রয়েছে ৩টি শহর, মুম্বাই ও দিল্লি ও কলকাতা।
এদিকে, ঢাকার বায়ুদূষণের বিষয়টি নজরে এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার অব্যাহত বায়ুদূষণ দেশের জন্য লজ্জার উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
এসএনআর
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
