কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া তিতাস উপজেলার ৯ নম্বর মজিদপুর ইউনিয়নে একটি রাস্তার সিসি ঢালাই কাজের উদ্বোধন করেছেন। শুক্রবার (১৬ অক্টোবর) জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করা হয়।
১ লাখ ৭১ হাজার ৬০০ টাকা ব্যয়ে ‘মজিদপুর বাজারের দক্ষিণ দিক থেকে করিম মিয়ার পুকুরপাড় পর্যন্ত রাস্তা সিসিকরণ’ প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন ও ফিতা কেটে কাজের উদ্বোধন করেন। পরে এলাকার সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণ নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য। গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নের মাধ্যমে মানুষের দুর্ভোগ কমাতে কাজ করা হচ্ছে। রাস্তাটির সিসি ঢালাই সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের যাতায়াতের ভোগান্তি কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের অর্থবছর ২০২৫-২০২৬ এবং বাস্তবায়নকাল ২০২৬-২০২৭। প্রকল্পটির সার্বিক তদারকিতে রয়েছেন মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম। প্রকল্প সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য সেলিনা আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক, তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া এবং মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মন্টু।
এ ছাড়া স্থানীয় ইউপি সদস্য, রাজনৈতিক নেতাকর্মী, সমর্থক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দীর্ঘদিনের প্রত্যাশিত রাস্তার নির্মাণকাজ শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। তাঁরা প্রকল্পটি দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার প্রত্যাশা জানান।
The post তিতাসে ১ লাখ ৭১ হাজার টাকায় রাস্তা সিসি ঢালাই কাজের উদ্বোধন appeared first on ভোরের চেতনা.
