
Published on
:
1 min read
সপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগানের পুজোমণ্ডপে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার রেশ পৌঁছে গিয়েছে দিল্লিতেও। রাজধানীর ‘মিনি কলকাতা’ হিসেবে পরিচিত চিত্তরঞ্জন পার্কের সব পুজোয় নেওয়া হচ্ছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। ভিড় নিয়ন্ত্রণ করার জন্য তৈরি হচ্ছে বিশেষ ‘এসওপি’। নিযুক্ত করা হচ্ছে বেসরকারি নিরাপত্তারক্ষীদের। একই ধরনের পদক্ষেপ করার ভাবনায় করোলবাগ, গ্রেটার কৈলাস, নয়ডা কালিবাড়ি-সহ অন্যান্য পুজো কমিটিগুলিও।
