প্রতিষ্ঠার ১৯ বছর পূর্ণ করে ২০তম বর্ষে পদার্পণ উপলক্ষে রাঙ্গুনিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে গত ১২ অক্টোবর পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. আলমগীর নূর।
প্রধান অতিথি বিএনপি নেতা এম এ হাসেম রাজুর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজিবুল আহসান চৌধুরী সোহেল, মনিরুজ্জামান টিটু, একেএম অলিউল্লাহ হক, নুরুল হাকিম, মনজুর হাসান, শফিকুর রহমান, সালাউদ্দিন, মো. মুছা, ইঞ্জিনিয়ার মাজেদুল আলম, ইয়াসিন চৌধুরী রানা, মো. ফারুক, শিরিন জাহান শিরিন, কামরুন নেছা, খোরশেদ চেয়ারম্যান, ও সৈয়দ ওবায়দুল করিম চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

