চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পচ্শিম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াছ আলীর গণসংযোগ, পথসভা ও নির্মাণাধীন মসজিদের উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন ৷
বুধবার (২১ অক্টোবর) বিকেলে চেয়ারম্যান প্রার্থী এম ইলিয়াছ আলী ফতেপুর পচ্শিন ইউনিয়নের পূর্ব নাউরী ১নং ওয়ার্ডে নবনির্মাণাধীন মসজিদের কাজ পরিদর্শন করন ৷ পরে গণসংযোগ ও পথসভা করেন তিনি ৷
এসময় সমাজের বিভিন্ন শ্রেণী- পেশার মানুষের সাথে কৌশল বিনিময় করেন ও তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন ও তা সমাধানের আস্বাসদেন তিনি ৷
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে প্রায় প্রতিদিনই এম ইলিয়াছ আলী গণসংযোগ ও পথসভা করে আসছেন গণসংযোগকালে বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দেওয়া কাজগোলও তিনি বাস্তবায়ন করে যাচ্ছেন ৷ ইতি মধ্যে তিনি মসজিদ,মাদ্রাসা,রাস্তাঘাট,গভীর নলকোপসহ মানুষের কল্যানে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন ৷
গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের ন্যায্য অধিকার বাস্তবায়ন,ইউনিয়ন পরিষদকর্তৃক সকলসেবা প্রদান,মাদক,কিশোরগ্যাং বাল্যবিবাহ ও দূর্নীতিমুক্ত একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়েতোলার প্রত্যয় ব্যাক্তকরেন করে উপস্থিত সকলের কাছে দোয়া চান ৷
গণসংযোগ ও পথসভায় ১নং ওয়ার্ডসহ ফতেপুর পচ্শিম ইউনিয়নের বিভিন্ন শ্রেণী- পেশার মানুষসহ তার সমর্থক ও কর্মিরা উপস্থিত ছিলেন ৷