সংবাদ · সাধারণ
বিজিবি'র অভিযানে ২ আসামিসহ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার
২৪/১০/২০২৬

কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি'র বিশেষ অভিযানে গত এক সপ্তাহে দুই চোরাকারবারিসহ ১৫ লাখ ৩১ হাজার ৯১৪ টাকার ভারতীয় বিভিন্ন চোরাচালানকৃত মালামাল জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত দ্রব্যের মধ্যে রয়েছে ভারতীয় মদ, ইয়াবা, কারেন্ট জাল, ওষুধ, কসমেটিকস ও প্যান্ট পিস।গ্রেফতারকৃত আসামিরা হলেন - ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের দক্ষিণ তিলাই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে হাফিজুর রহমান এবং একই উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের ওসমান গনির ছেলে নাসির উদ্দিন (৪৫)।এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন ২২ বিজিবি'র অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি। তিনি জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে এই কঠোর নজরদারি ও আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মূল প্রতিবেদনে যান ↗