পারমাণবিক হামলার অনুকরণে ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ মহড়া
ওয়াশিংটনের নেতারা, নিজেদের নিরাপত্তার জন্য আরও বেশি দায়িত্ব নিতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে আসছেন। এখন, ফ্রান্সের প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন যে, তারা ব্রিটিশ বাহিনীর সঙ্গে একটি পারমাণবিক মহড়া পরিচালনা করেছে। তাদের ভাষ্যমতে, যুদ্ধবিমান ব্যবহার করে অনুষ্ঠিত মহড়াটি ছিল এই ধরনের প্রথম মহড়া।
কর্মকর্তাদের ভাষ্যানুযায়ী, ভূমধ্যসাগরের ওপর দুই দিন ধরে এই মহড়া অনুষ্ঠিত হয়। এতে, ফরাসি রাফাল ও ব্রিটিশ টাইফুন যুদ্ধবিমান অংশ নেয়। কর্মকর্তারা জানান যে, ব্রিটিশ যুদ্ধবিমানের প্রহরায় ফরাসি বিমানগুলো একটি পারমাণবিক হামলার মহড়া পরিচালনা করে।
ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথেরিন ভট্রিন বলেন, তারা দেখিয়েছেন যে তারা এই অঞ্চলের নিরাপত্তায় "আরও উল্লেখযোগ্য অবদান রাখতে" সক্ষম।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেন, মহড়াটি পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে একটি "নতুন অধ্যায়" উন্মোচন করেছে। তিনি আরও বলেন, এটি অভিন্ন হুমকির বিরুদ্ধে "ঐক্যবদ্ধ থাকার দৃঢ় সংকল্প" প্রদর্শন করে।
ফ্রান্স, ইউরোপে পারমাণবিক প্রতিরোধক হিসেবে দেশটির ভূমিকা সম্প্রসারিত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই আলোচনায়, সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে ব্রিটেন, জার্মানি ও পোল্যান্ড অন্তর্ভুক্ত রয়েছ।