প্রতিনিধি, শান্তিগঞ্জ · ১১ অক্টোবর, ২০২৬ ১১:০৪ অপরাহ্ন
সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাড়ির সামনের ডোবার পানিতে ডুবে আয়মান আহমেদ আদি (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন গ্রামে এ ঘটনা ঘটে। আয়মান ওই গ্রামের শহিদ আহমদ রিয়াদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে খেলাধুলার পর আয়মানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন আশপাশের বিভিন্ন স্থানে তার খোঁজ শুরু করেন।
একপর্যায়ে বাড়ির পূর্ব পাশে একটি ডোবার পানিতে শিশুটিকে পাওয়া যায়। স্বজনেরা তাকে উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলি উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গুগলে আমাদের খবর পেতে
