নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী শাহরিয়ার মাহমুদ মুসুলী তুষার এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে মির্জাপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ও গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী শাহরিয়ার মাহমুদ মুসুল্লী তুষার এর নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ভাওয়ালগড় ইউনিয়নের জেসন গেট এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিন করে ভবানীপুর বাস স্ট্যান্ডে গিয়ে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয়।
সভায় বক্তব্য রাখেন শাহরিয়ার মাহমুদ মুসুল্লী তুষার। তিনি বলেন, বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে। বিভিন্ন সময়ে নির্জন ও জনশূন্য এলাকায় মিছিল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং হুশিয়ার করে বলে দিতে চাই গাজীপুর সদর উপজেলা ছাত্র দল রাজপথে আছে। আমরা এই নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের রাজপথেই প্রতিহত করব।
এসময় গাজীপুর সদর উপজেলা ছাত্রদল সহ মির্জাপুর,পিরুজালী, ভাওয়ালগড় ও বাড়ীয়া ইউনিয়ন ছাত্র দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
