ঘিওরে মাদকের বিরুদ্ধে সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ছয় শতাধিক মানুষের মাথায় লাল ক্যাপ পরিয়ে রেড এলার্ট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ধলেশ্বরী নদীর উত্তরপাড় চরঘিওর গ্রামবাসীর উদ্যোগে ও আব্দুল মজিদ স্মৃতি ব্যাডমিন্টন একাডেমি প্রাঙ্গণে এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী। স্বাগত বক্তব্য দেন আব্দুল মজিদ স্মৃতি ব্যাডমিন্টন একাডেমির আহ্বায়ক জাকির ইকবাল। আবৃত্তি সোসাইটি কেন্দ্রীয় কমিটির পরিচালক সামসুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- ইউএনও নাশিতা-তুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাদিয়া সাবরিনা চৌধুরী, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রসিকিউটর আরিফ মোরশেদ, ওসি মুহাম্মদ মহব্বত কবীর প্রমুখ।