স্টাফ রিপোর্টার।।
ভোলা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে যোগদান করলেন নতুন অধ্যক্ষ নীল রতন দত্ত। রবিবার (৪ অক্টোবর) অধ্যক্ষ নীল রতন দত্ত এর যোগদান উপলক্ষে অনুষ্ঠিত হয় এক সংবর্ধনা অনুষ্ঠান। সাবেক অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র দে এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনার শুরুতেই নবাগত অধ্যক্ষকে ফুল দিয়ে বরন করে নেন বিদায়ী অধ্যক্ষ সুফিয়ার রহমানসহ সকল শিক্ষক-কর্মচারীবৃন্দ।
প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবর্ধনায় নতুন অধ্যক্ষ নীল রতন দত্ত সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,”তোমরা শুধু পড়ালেখা করবে এবং শিক্ষক ও পিতা-মাতার কথা শুনবে। তবেই তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে”। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের সহযোগিতা পেলে এই কলেজের পড়ালেখার মান আরো উন্নত করার জন্য আমি সর্বাত্বক চেষ্টা করবো”। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানটির বিদায়ী অধ্যক্ষ সুফিয়ার রহমান।
টিএসসির গনিত বিভাগের ইন্সট্রাক্টর মোঃ ইমাম হোসেন ও ইংরেজি বিভাগের ইন্সট্রাক্টর সোনিয়া বেগম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে গণিত বিভাগের সিনিয়র ইন্সট্রাক্টর আলমগীর কবিরসহ সকল বিভাগের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য অধ্যক্ষ নীল রতন দত্ত এর পূর্বেও একবার ভোলা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ছিলেন এবং সদ্য সাবেক খাগরাছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ।