The Sangbad · সাধারণ
গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষায় ত্রিশালে এনপিএসের কমিটি
২০/১০/২০২৬

গণমাধ্যমকর্মীদের পেশাগত অধিকার রক্ষা ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ময়মনসিংহের ত্রিশালে গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা (এনপিএস)-এর উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছটনবগঠিত এই কমিটিতে দৈনিক মানবকণ্ঠের ত্রিশাল প্রতিনিধি মোহাম্মদ সেলিম মিয়াকে সভাপতি এবং দৈনিক ইত্তেফাক ও মোহনা টিভির ত্রিশাল প্রতিনিধি ফারুক আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।সংগঠন সূত্র জানায়, স্থানীয় পর্যায়ের সংবাদকর্মীদের অধিকার সংরক্ষণ, পেশাগত সুরক্ষা এবং সাধারণ মানুষের মানবাধিকার বিষয়ে সচেতনতা বাড়াতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে এনপিএস।দায়িত্ব পাওয়ার পর নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম মিয়া ও সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ব্যক্ত করেন, অর্পিত দায়িত্ব পালনের মধ্য দিয়ে ত্রিশালে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করা হবে।সংগঠনটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এনপিএসের এই উদ্যোগের মাধ্যমে ত্রিশালে গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
মূল প্রতিবেদনে যান ↗