শোভনা মোস্তারি।ছবি: সংগৃহীত
Published on
:
1 min read
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে ১৩৪ বলে ১১৮ রানের দুরন্ত ইনিংস খেললেন বাংলাদেশের শোভনা মোস্তারি। মাত্র ৮ রানে তিন উইকেট পড়ে যাওয়ার পর দলের হাল ধরেন ২৪ বছরের এই ব্যাটার। শতরান করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যে কোনও ধরনের ক্রিকেটে শতরান করা বাংলাদেশের প্রথম মহিলা ব্যাটার হলেন তিনি। তবে জর্জিয়া ভলের অপরাজিত ১৩১ রানের ইনিংসে ২২২ রানের লক্ষ্য তাড়া করে জেতে অস্ট্রেলিয়া।