
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১২ অক্টোবর) মূল্যসূচকের পতনের মধ্যদিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে ৩০২ কোম্পানির শেয়ারদর। সেইসাথে আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনের পরিমান।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ০ দশমিক ৮৫ শতাংশ কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪০৪ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৮৯ শতাংশ কমে ১ হাজার ৭০ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ৪২ শতাংশ কমে ২ হাজার ৯৪ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৪৫২ কোটি ৮১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৬৮ কোটি ৫৯ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৮৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৮ টি কোম্পানির, বিপরীতে ৩০২ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
অর্থসূচক/
The post সূচকের পতনে লেনদেন কমেছে appeared first on অর্থসূচক.
