আজ সকাল ১০টায় পেটে ব্যাথা নিয়ে আন্দুল রোড সংলগ্ন বকুলতলার বাসিন্দা পবন যাদব (১১) নামক এক চতুর্থ শ্রেণির ছাত্রকে...
- ২৫ অক্টোবর, ২০২৬ ১৬:১৩
আজ সকাল ১০টায় পেটে ব্যাথা নিয়ে আন্দুল রোড সংলগ্ন বকুলতলার বাসিন্দা পবন যাদব (১১) নামক এক চতুর্থ শ্রেণির ছাত্রকে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। অভিযোগ ভর্তির পরেই ২টি ইনজেকশন দেওয়া হয়। তারপরেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। শেষে মৃত্যু হয় কিশোরটির। তারপরেই হাসপাতাল চত্বরে ধুন্ধুমার বেধেঁ যায় রোগীর পরিবারের সদস্য ও হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশের মধ্যে। পরিবারের অভিযোগ চিকিৎসার গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে পবনের। পুলিশ ইতিমধ্যেই ঘটনাটির তদন্ত শুরু করেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলেও জানিয়েছেন তাঁরা।
