চন্দ্রিমা থানা যুবদলের উদ্যোগে আয়োজিত এ বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির সমন্বয় করেন থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান মানিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদ আলী, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আকতার হোসেন এবং বিএনপি নেতা সিরাজ আলী ও জাহাঙ্গীর হোসেন।
এ ছাড়া কর্মসূচিতে অংশ নেন ১৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ যুবদলের আহ্বায়ক মো. শাহিন আলী, সদস্যসচিব মো. ইউসুফ আলী সনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিহাব আলী, যুগ্ম আহ্বায়ক শুভ, চন্দ্রিমা থানা যুবদল নেতা রানান ও শিয়াম, ১৯ নম্বর ওয়ার্ড উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক বাবু এবং মহানগর যুবদল নেতা আল ফারাবি রাজ, ওয়াসিম ও রকি।
কর্মসূচিতে চন্দ্রিমা থানা ও ১৯ নম্বর ওয়ার্ড যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মধ্যে গাছ বিতরণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরেন আয়োজকরা।
The post রাজশাহীতে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছ বিতরণ করল মহানগর যুবদল appeared first on ভোরের চেতনা.
