ময়মনসিংহের ধোবাউড়ায় ঘোষগাঁও প্রিমিয়ার লীগ (জিপিএল) সিজন-৪-এর ফাইনালে গোলের রোমাঞ্চকর লড়াইয়ে ৫-৪ গোলে ভালুকাপাড়া ইয়াং স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঘোষগাঁও রয়েল ব্রাদার্স। টানটান উত্তেজনাপূর্ণ ফাইনাল ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ঘোষগাঁও রয়েল ব্রাদার্সের হাতে একটি রেফ্রিজারেটর এবং রানার্সআপ ভালুকাপাড়া ইয়াং স্টারের হাতে একটি এলইডি টিভি পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও ধোবাউড়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মফিজ উদ্দিন এবং ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জি.এম. আজহারুল ইসলাম কাজল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আনিছুর রহমান মানিক, যুগ্ম-আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন ও মোহাম্মদ ফরহাদ রব্বানী সুমন, ৬ নম্বর ঘোষগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহজাহান মজুমদার এবং সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন। এ ছাড়া বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলায় সভাপতিত্ব করেন ঘোষগাঁও প্রিমিয়ার লীগের সভাপতি ফরহাদ-আল-রাজি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লীগের সাধারণ সম্পাদক এস.এম. শাহেদ রহমত।
আয়োজকদের এমন উদ্যোগ স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি এলাকায় ক্রীড়াচর্চা ও পারস্পরিক সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত ক্রীড়াপ্রেমীরা।
The post ধোবাউড়ায় ঘোষগাঁও প্রিমিয়ার লীগের ফাইনালে চ্যাম্পিয়ন রয়েল ব্রাদার্স appeared first on ভোরের চেতনা.
