শনিবারের 'দাদার দরবার'-এ জানা গেল এই সপ্তাহে বিপদের মুখে এগিয়ে রয়েছেন কোন সদস্যরা। সৌরভ গাঙ্গুলি বাড়ির নতুন ক্যাপ্টেন মনামীকে বলেন নমিনেটেড যাঁরা আছেন, তাঁদের প্রত্যেককে একটা করে ব্যাগ দিতে। সেই ব্যাগে রয়েছে মোহর। যাঁরা সোনালী মোহর পাবেন তাঁরা 'সেফ জোন'-এ, আর যাঁরা কালো মোহর পাবেন তাঁরা 'আনসেফ জোন'-এ। এদিকে, নন্দিনী, রাজবীর, জীতুর উপর থেকে বিপদ কাটলেও 'আনসেফ জোন'-এ তনুশ্রী, সোনামণি ও ভরত। তাঁদের মধ্যে কে বেরিয়ে যাবেন 'বিগ বস'-এর ঘর ছেড়ে এখন সেটাই দেখার।
