শিক্ষাবিদ মরহুম এশফাক হোসাইনের স্ত্রী লায়লা বেগম (৮২) গত সোমবার বেলা সোয়া ১১টায় বন্দরনগরী চট্টগ্রামের বড়পোল মইন্যাপাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, একমাত্র মেয়ে এবং নাতি–নাতনিসহ অসংখ্য আত্নীয়–স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার মরহুমার প্রথম নামাজে জানাজা বড়পোল জামে মসজিদে এবং দ্বিতীয় জানাজা লোহাগাড়া চুনতি সিকদার পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হয়। সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।
