অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখল বা অধিগ্রহণের জন্য বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করছে বলে জানিয়েছে হোয়াইট হাউজ। প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের বিকল্পও বিবেচনায় রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, ডেনমার্কের অধীন আধা-স্বায়ত্তশাসিত এই দ্বীপটি তাদের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইউরোপীয় কয়েকটি দেশ ডেনমার্কের পক্ষে যৌথ বিবৃতি দেওয়ার পর এই মন্তব্য আসে। ডেনমার্ক দীর্ঘদিন ধরে গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের আগ্রহের বিরোধিতা করে আসছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আবারও বলেছেন, নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড প্রয়োজন।
এর প্রতিক্রিয়ায় ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে হামলা চালায়, তাহলে তা নেটো জোটের অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে।
