হরমুজ়ে ভাসছে প্রচুর আইফোন এবং পারফিউম।
Published on
:
1 min read
জলে ভাসছে হাজার হাজার আইফোন আর দামি পারফিউম! সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহির একটি বাণিজ্যিক জাহাজ ডুবে যাওয়ার পরেই এই দৃশ্য দেখা গেল হরমুজ়। তার একটি ভিডিয়োও ছড়িয়ে পড়েছে। এর পর থেকে নৌকায় করে গিয়ে আইফোন তুলে আনার হিড়িক দেখা গেল হরমুজ়ে।
সিঙ্গাপুরের পতাকাবাহী ওই জাহাজটির নাম ‘জিএফএস প্রাইড’। জাহাজটি দুবাই থেকে প্রায় আড়াই হাজার কন্টেইনার নিয়ে যাচ্ছিল। সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর রিপোর্ট অনুযায়ী, এই কন্টেইনারগুলিতেই আইফোন ও দামি পারফিউম ছিল। সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি জানিয়েছে, জাহাজের ২১ জন ক্রু সদস্যকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতের কোনও ঘটনা ঘটেনি।
বিভিন্ন রিপোর্টে দাবি, বুধবার জাহাজটিতে হামলা হয়। তার জেরে আগুন ধরে গিয়ে সেটি ডুবে যায়। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের দাবি, অনুমদিত নয়, এমন পথ ধরে যাচ্ছিল জাহাজটি। সেই সময়েই মাইনে ধাক্কা লেগে সেটি ডুবে যায়।
