নিজস্ব প্রতিবেদক
আগামী ৩১ অক্টোবর প্রস্তাবিত ঢাকা–খুলনা–যশোর–কুষ্টিয়া লংমার্চ কর্মসূচি সফল ও বাস্তবায়নের লক্ষ্যে যশোরে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে যশোর জেলা জামায়াত কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস। তিনি নির্ধারিত লংমার্চ কর্মসূচি সুশৃঙ্খল ও সর্বাত্মকভাবে বাস্তবায়ন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্রস্তুতি সভায় অন্যান্যের মধ্যে জামায়াতে ইসলামীর পেশাজীবী থানার সেক্রেটারি জি এম আবু ফয়সল, প্রচার বিভাগের সহকারী আলমগীর হোসাইনসহ জেলা ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা থেকে জানানো হয়, আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে এবং সাধারণ জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রচার-প্রচারণা জোরদার করা হবে।
