মেহেরপুর নিউজ:
মেহেরপুরে জাতীয় যুব দিবস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুল বাশার, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ প্রমুখ।
সভায় জাতীয় যুব দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।
The post মেহেরপুরে জাতীয় যুব দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত appeared first on Meherpur News.
