মায সাদাকাত ও শাহিবজাদা ফারহানের ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানের রানের রেকর্ড। শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় খেলায় ৩ উইকেটে ২১৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েছে পাকিস্তান।
টি-টোয়েন্টিতে২১৫-ই পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ২০২১ সালের ১৬ জুলাই ইংল্যান্ডের বিপক্ষে নটিংহ্যামে ৬ উইকেটে ২৩২ রান করে পাকিস্তান।
রোববার পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই ব্যাটিং তাণ্ডব চালান দুই ওপেনার শাহিব জাদা ফারহান ও ফখর জামান। উদ্বোধনী জুটিতে তারা ৪১ বলে ৫৫ রানের জুটি গড়েন। ১৭ বলে ৪ বাউন্ডারিতে ২২ রান করে ফেরেন ফখর জামান।
এরপর তরুণ ব্যাটসম্যান মায সাদাকাতকে সঙ্গে নিয়ে রীতিমতো ঝড় তুলেন অধিনায়ক ফারহান। দ্বিতীয় উইকেটে তারা ৪৯ বলে ৮৮ রানের জুটি গড়েন। এই জুটিতেই ক্যারিয়ারের ৫০তম ম্যাচে ফিফটি হাঁকিয়ে ফেরেন ফারহান। তিনি ৪৪ বলে চারটি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৭৩ রান করে ফেরেন।
তৃতীয় উইকেটে হাসান নওয়াজকে সঙ্গে নিয়ে ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে ৩১ বলে ৭২ রানের জুটি গড়েন মায সাদাকাত। তিনি শেষ বলে বাউন্ডারি হাঁকিয় সেঞ্চুরি পূর্ণ করতে ফেরেন সাদাকাত। তিনি ৫১ বলে ৬টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ৯৬ রান করে ফেরেন। আগের ম্যাচে ২৯ বলে ৫০ রান করে দলের জয়ে অবদান রাখেন।
চলতি মাসেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার অভিষেক হয়। এশিয়ান গেমেসে ভারতের মতো চির প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে খেলতে নেমে ১৮ কলে ২৩ রান করে ছিলেন সাদাকাত। এরপর দুই ম্যাচে দুটি ফিফটি হাঁকান তিনি। আজ মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন।
