পৌরসভার নিজস্ব তহবিল থেকে প্রতিটি পূজামণ্ডপে দুই হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সান্তাহার পৌর প্রশাসক মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য দেন পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার, সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সিয়াম হোসেন, সান্তাহার পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রাজকুমার সাহা মিন্টু, সান্তাহার রাধামাধব পূজামণ্ডপের সভাপতি প্রদীপ সরকার, হাউজিং কলোনি পূজামণ্ডপের সভাপতি রতন বসাক এবং পূজা ফ্রন্ট নেতা দীনেশ কুমার প্রমুখ। সভায় আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
The post সান্তাহারে ১০ পূজামণ্ডপে পৌরসভার আর্থিক সহায়তা প্রদান appeared first on ভোরের চেতনা.
