কাকনী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাবুর উঠান বৈঠক
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
- আপডেট সময় : ০৯:২০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সাইদুর রহমান খান বাবুর উদ্যোগে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় তাঁর নিজ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় এলাকার উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি, রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন এবং জনসাধারণের প্রত্যাশা নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ব্যক্তিরা এলাকার বিভিন্ন সমস্যা ও তা সমাধানের বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমান খান বাবু বলেন, নির্বাচিত হলে কাকনী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করবেন। জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিয়ে জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এ সময় তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।
