অক্টোবর ২৫, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ
আগামী ৫ নভেম্বর ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন উপলক্ষে খুলনা জেলা স্টেডিয়াম পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রবিবার (২৫ অক্টোবর) দুপুরে স্টেডিয়ামের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখেন তিনি।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, আগামী ৫ নভেম্বর বিকেল ৩টায় প্রধানমন্ত্রী খুলনা জেলা স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হয়ে একযোগে দেশের ৫০৩টি উপজেলায় এই দ্বিতীয় আসরের শুভ উদ্বোধন ঘোষণা করবেন।
প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, তৃণমূলের আনাচে-কানাচে লুকিয়ে থাকা খুদে প্রতিভাদের তুলে আনাই এই আয়োজনের প্রধান লক্ষ্য। প্রথম আসরের অনেক প্রতিভাবান খেলোয়াড় বর্তমানে বিকেএসপিতে প্রশিক্ষণ নিচ্ছেন। সরকার এদের হারিয়ে যেতে দেবে না; বরং স্থায়ীভাবে খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করা এবং তাদের পড়াশোনার সকল দায়-দায়িত্ব বহন করবে।
তিনি আরও জানান, সমাজকে মাদকমুক্ত করা এবং নতুন প্রজন্মকে স্ক্রিন বা ডিভাইসের আসক্তি থেকে দূরে রাখতেই এই ক্রীড়া উৎসবের উদ্যোগ নেওয়া হয়েছে। এবারে টুর্নামেন্টে রেকর্ড সাড়া পাওয়া গেছে।
বিস্তারিত আসছে…..
খুলনা গেজেট/উউরা
