ছবির ক্যাপশন: ...............
মো. মিজানুর রহমান, লক্ষ্মীপুর
পরিবেশ বান্ধব আত্ব- কর্মসংস্থান এবং বেকারত্ব দূর করার উদ্দেশ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার ০৪ নং চররুহিতা ইউনিয়ন ০৫ নং ওয়ার্ড প্রকাশ্য করইতলা শামছুল ইসলাম ভূঁইয়া বাড়ীর, আবুল খায়ের ভূঁইয়ার বড় ছেলে জুলহাস ভূঁইয়া গত ০৫ ই জুন ২০২৩ ইং তারিখে বাংলাদেশ গাজীপুর বাঘের বাজার তাকওয়া টেক লিমিটেডে এর ব্যবস্হাপনা পরিচালক ইঞ্জিনিয়ার জুনায়েদ আহম্মেদ এর স্বাক্ষরিত গুনগত মানের একটি কংক্রিট ব্লক মেশিন ক্রয় বিক্রয় চুক্তি পত্রের উভয় পক্ষ নন জুডিশিয়াল ৩০০/- টাকা স্ট্যাম্পে তিন বছরের ওয়ারেন্টি, চুক্তির আগামী ৬০ দিনের মধ্যে প্রকল্পটি বুঝিয়ে দেবেন বলে চুক্তি করেন।
প্রথম পক্ষের নাজিফা কনক্রিট ব্রিক এণ্ড ব্লক এর ব্যবস্হাপনা পরিচালক জুলহাস ভূঁইয়া জায়গা, বিদ্যুৎ এবং বৈদ্যুতিক তার, মেশিন পরিচালনার প্রয়োজনীয় সরঞ্জামাদি এবং জনবল প্রদান করেন, কিন্তু দুঃখের বিষয় ব্লক মেশিনটি উৎপাদন করতে ব্যর্থ হন, কারণ মেশিনটি কাঁচা লোহার তৈরীর কারণে প্রত্যেকটি ইট, ব্লক তৈরির পরপরই ফেটে যায়,
এতে করে গ্রাহক এ্যাডভ্যান্স দিয়ে ব্লক ভাঙ্গা দেখে টাকা ফেরত নিয়ে যায় ।
মালিকপক্ষ জুলহাসের সিমেন্ট, বালু, সিলেকশন বালু, লয়- ক্ষয় এবং বর্তমানে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ায় হাজার হাজার টাকার বৈদ্যুতিক বিল, প্রতিমাসে কর্মচারীর বেতন গুনতে হয় জুলহাস কে । জুলহাস আরও বলেন, আমার মেশিন খরিদ এবং সরঞ্জামাদি ও অন্যান্য খরচাদি মিলে সর্বমোট প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত্ হয়ে, আমি একান্তভাবে নিঃস্ব হয়ে গেছি । বর্তমানে আমি ব্যাংক ঋণ সহ বিভিন্ন জনের দেনার দায়ে এলাকা ছাড়ার উপক্রম হয়ে পড়েছে ।
তাকওয়া টেক ইঞ্জিনিয়ার লিমিটেড পরিচালক জুনায়েদ আহমদ, আমার প্রতিষ্ঠান এবং নড়াইল জেলার আরেকটি প্রতিষ্ঠান সহ দেশের বিভিন্ন স্থানের লোকের সাথে প্রতারণা করেছেন, বলে দাবী করেন নাজিফা কনক্রিট ব্রিক এণ্ড ব্লক এর ব্যবস্থানা পরিচালক জুলহাস ভূঁইয়া, বর্তমানে মেশিনটি অকেজো হয়ে পড়ে আছে সার্ভিসিং দিচ্ছে না ।
জুলহাস বিগত ১৭ ই ফেব্রুয়ারী/ ২০২৫ ইং তারিখে লক্ষ্মীপুর মডেল থানায় হাজির হইয়া বাংলাদেশ গাজীপুর বাঘের বাজার অবস্থিত তাকওয়া টেক ইন্জিনিয়ারিং লিমিটেড এর ব্যবস্হাপনা পরিচালক ইন্জিনিয়ার জুনাইদ আহম্মেদ এর বিরুদ্ধে একটি প্রতারণার অভিযোগ দাখিল করেন ।
আমি বর্তমান অন্তর্বতীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার নিকট বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি প্রতারক জুনাইদকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের ব্যবস্থা করে আমার ক্ষতিপুরণ আদায় সহ এবং দেশের অন্য কোন স্থানের আর কারো সাথে যেন এভাবে প্রতারণা করতে না পারেন তার জন্যও আইনগত শাস্তির জোর দাবি জানাচ্ছি ।
