রংপুরের পীরগঞ্জে ‘শেখ হাসিনা প্রত্যাবর্তন পরিষদ’-এর সমন্বয়ক মো. হানিফ মিয়া ওরফে আবু হানিফ তুষারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শুক্রবার রাতে উপজেলার গুর্জিপাড়া এলাকার শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ থানা-পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হানিফ মিয়া (৪৬) ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি নোয়াবাড়ী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত ফুল মিয়া।
পুলিশের অভিযোগ, তিনি পীরগঞ্জ ও মিঠাপুকুর থানা এলাকার আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্ররোচিত করে দেশ ও রাষ্ট্রবিরোধী এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে পীরগঞ্জের গুর্জিপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, ‘আমরা তাকে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করার পর জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।’
এমই
