কক্সবাজারের উখিয়ার ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। নিহতের পরিচয় এখনো জানাতে পারেনি স্থানীয় প্রশাসন। তবে হতাহতদের বেশিরভাগ পর্যটক বলে ধারণা করছে স্থানীয়রা।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ আগুন লাগে।
রিসোর্টেরের রান্নাঘরের চুল্লি থেকে আগুনের সূত্রপাত বলে অনেকে জানিয়েছেন। কিন্তু এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেন। বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কারও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
The post কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ৬, সবাই পর্যটক appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
