নিহত গোলাম রহমান ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার হুদা নাইড়ি পাড়ার কারী গোলামের ছেলে। অভিযুক্ত তরিকুল ইসলাম মহেশপুর উপজেলার বলিভদ্রপুর গ্রামের মৃত গাজী রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে যান গোলাম রহমান। তাঁর সঙ্গে শ্বশুর তরিকুল ইসলামের দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে তরিকুল ইসলাম ধারালো কুড়াল দিয়ে গোলাম রহমানকে কুপিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগ উঠেছে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়ালটি উদ্ধার এবং অভিযুক্ত তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার পেছনের পরিস্থিতি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
The post মহেশপুরে জামাই হ’ত্যা’, শ্বশুর গ্রেপ্তার appeared first on ভোরের চেতনা.
