মোঃ ফিরোজ আহমেদ স্টাফ রিপোর্টার:
“শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মোয়াজ্জেম হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল রানা, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নানসহ কন্যা শিশু ও গণমাধ্যমকর্মীরা।
The post আত্রাইয়ে নানা আয়োজনে কন্যা শিশু দিবস উদযাপন appeared first on সকালের খবর ২৪.
